Skip to main content

Posts

Automating Legal Documents

Legal documents are supposed to conform to some set formatting. Most lawyers use a pre-formatted earlier document and edit the new drafting over it. This is apparently a convenient way of drafting pleadings, motions or other documents. But a document often contains some texts that need to inserted in various places within the document over and over again. For example, in an Affidavit-in-Opposition to a Writ Petition, the Writ Petition number, year and the party they are representing have to be typed in many places. Finding out the those places and manually changing all those parts is a tiresome and boring task. What if those texts could be inserted once for each document and then those texts would automatically be inserted in others places as well? Well, this can be done in several ways. What I find most convenient is using custom document Properties and inserting them by a Field called DocProperty. Once a source document template is configured, the following documents based on it c...

দলীল রেজিস্ট্রেশন ফি

২০১৪ সালের সরকারী আদেশ অনুসারে রেজিস্ট্রেশন ফীঃ সাধারণভাবে দলীলের উল্লেখিত মূল্যের ২%, তবে এই ফী ১০০ টাকার নিচে হবে না।  বায়নানামার ক্ষেত্রে সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকার মধ্যে হলে ৫০০ টাকা, পাঁচ লাখের বেশি হলে ১০০০ টাকা আর পঞ্চাশ লাখ টাকার বেশি হলে ২০০০ টাকা।  নিকটাত্মীয়দের মধ্যে সম্পত্তি দান করা হলে ১০০ টাকা। বন্ধকের ক্ষেত্রে ঋণের পরিমান পাঁচ লাখ টাকার মধ্যে হলে ১% (২০০ থেকে ৫০০ টাকা), পাঁচ লাখের বেশি হলে ০.২৫% (১৫০০ থেকে ২০০০ টাকা) আর বিশ লাখ টাকার বেশি হলে ০.১০% (৩০০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা)। সম্পত্তি বাটোয়ারার ক্ষেত্রে ৫০০ থেকে ২০০০ টাকা। ট্রাস্ট দলীলের উল্লেখিত মূল্য চার হাজার টাকার বেশি হলে ২৫০০ টাকা। দলীলে বর্ণিত সম্পত্তি বা স্বার্থের উল্লেখিত মূল্য না থাকলে ১০০ টাকা। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটোর্নির ক্ষেত্রে মূল্যের ২%, তবে ১০০ টাকার কম না এবং ৪০,০০০ টাকার বেশি না। উইল, দত্তক নেয়ার ক্ষমতা এর জন্য ২০০ টাকা। দলীলের মূল্য নির্ধারণের পদ্ধতিঃ হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য, দানের ক্ষেত্রে সম্পত্তির মূল্য। লিজ-এর ক্ষেত্রেঃ মেয়াদ এক বছরের কম...

টিউশন ফী এর ওপর ভ্যাট কেন নয়

“বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো যে এত এত টাকা আয় করতেছে, তাদের কাছ থেকে ট্যাক্স নিলে সমস্যা কী?” সমস্যা আছে। আইন অনুযায়ী বেসরকারী বিশ্ববিদ্যালয় কোন লাভজনক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান না। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন মালিক নেই, শেয়ারহোল্ডার নেই। প্রতিটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় একটা ট্রাস্টের মাধ্যমে। টিউশন ফি থেকে বিশ্ববিদ্যালয়ের যে আয় হয়, তা কোন মুনাফা না, বিশ্ববিদ্যালয় চালানোর কাজেই সেই টাকা ব্যয় করতে হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ বলা আছেঃ “৪৪(৭) কোন বেসরকারী বিশ্ববিদ্যাল য়ের সাধারণ তহবিলের অর্থ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না।” সরকার আইন করে বলবে বিশ্ববিদ্যালয় ব্যবসা করতে পারবে না, আবার সরকারই বাজেট করে বলবেঃ "লাভ করতেছো, ভাগ দাও", এটা কেমন কথা? “বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, তাদের বাপের তো অনেক টাকা! এত টাকা দিয়ে সন্তান পড়াতে পারবে, আর ট্যাক্স দিতে পারবে না?” না, কারণ বাপের টাকার উপর আগে থেকেই আয়কর ধার্য করা আছে। আর শিক্ষা তো আলু পটলের মতো পণ্য না যে টাকা যতবার হাত বদল হবে, বারবার ট্যাক্স দিয়েই যেত...

How to Create Bangla Ebook for E-ink Readers like Kindle, Kobo, Nook etc.

If you have the text or Microsoft word file: Open the file in Microsoft word and select the body text. change the font to Solaimanlipi . change font size to 17, change line spacing to 1.5, make the text justified, Save the file. Install and Open Calibre on your computer. Click Add book and open the Word file with Calible. Select the book and click Convert books. In Look and Feel tab, select Embed referenced fonts. Select utf-8 in input character encoding. Select Solaimanlipi in Embed font family. In Page Set up, select your ebook reader. Make other adjustments if necessary. Click OK and wait for the conversion to complete. Open the Calibre library folder and find your .epub or .mobi ebook file. Transfer the file to your ebook reader and open it. If you cannot see Bangla fonts, select publisher default font in font settings. If you have a scanned  pdf file: You may want to crop unnecessary header, footer, page number and margin space using Br...

Not All Deaths are Equal

All deaths are not equal. Some deaths deserve anniversaries to be remembered every year. Some deaths are meant to be forgotten for ever. Some deaths make a difference, inspire a revolution, frees a nation. Some deaths were necessary to maintain law and order situation. Some deaths are unacceptable, intolerable, violate every kind of law. Some deaths are just another dead body killed in the line of fire. Some deaths are heartbreaking tragedies, some deaths are mere numbers. Some deaths are all over the national news. Some deaths are incidents only the passersby saw. Some deaths cannot be denied, some deaths are only alleged. Not all deaths are equal. Some deaths count, some deaths don't.

সেই ছোটবেলার জিনিসগুলো

ইয়ো-ইয়ো কোকাকোলার সাথে ফ্রি পাওয়া যেতো। আবার আলাদাও কিনতে পাওয়া যেত। নাম ইয়ো-ইয়ো। আঙ্গুলে সুতা আটকে এই জিনিস ঘুরানো হতো, যদিও অতো ভাল পারতাম না। প্রথম দেখি ১৯৯৩ সালের দিকে। টিনের পিস্তল এই রকম টিনের পিস্তলের সাথে ব্যবহারের জন্য বারুদ দেয়া কাগজ পাওয়া যেত। গুলি করলে ফটফট শব্দ হতো। বৈশাখী মেলা থেকে কিনেছিলাম। টিনের জাহাজ পানিতে চলে। এর মধ্যে কেরোসিন তেল রেখে তাতে কাপড়ের সলতে চুবিয়ে তার মাথায় আগুন দিতে হয়। সেই আগুনের ফলে ভটভট শব্দ তুলে পুকুরে জাহাজ চলতে থাকে। ইচ্ছা ছিল বৈশাখী মেলা থেকে এরকম একটা জাহাজ কিনবো, কিন্তু আর কেনা হয় নাই। টাকা ছিল না মনে হয়। ১৯৯৭ সালের কথা। ক্যাসিও ঘড়ি ক্লাস ফোরের বার্ষিক পরীক্ষায় রোল নম্বর এক হলে একটা ঘড়ি কিনে দেয়ার কথা ছিল। রোল নম্বর হল তিন। তাতে কি, ফাইভে বৃত্তি পরীক্ষা দিতে হবে, ঘড়ি না থাকলে সময় দেখবো কীভাবে? ঢাকা থেকে আব্বু নিয়ে আসলেন ক্যাসিও ডিজিটাল ঘড়ি। সারাদিন অকারণে হাত উঁচু করে সময় দেখি। মাঝে মাঝে শুধু ভাব নেয়ার জন্য ঘড়ির দিকে তাকাই। হাত নামানোর পর মনে হয়, আরে কয়টা বাজে সেটাই তো দেখা হয় নাই। সাথে সাথে আরেকবার ঘড়ি দেখি! জ্যামিতি বক্স ...

Access Files on your Computer from your Phone

This is a tutorial on how to access files and folders on your computer from an android device over WiFi network. Share some folders in your PC. To do this, click on a folder and select Share With> Homegroup (Read) . You can also choose Homegroup (Read/Write) for folders you want to modify from the mobile. Open Run from start menu or Press Windows+R . Type control userpasswords2 and hit enter. Select HomeGroupUser$ , click on Reset Password . Now type a new password. Connect your PC and Phone to the same WiFi connection. If you don't have a Wifi router, then this can be done by using Connectify Hotspot software. Install ES File Explorer on your android phone. In ES File Explorer, Go to Network>LAN>Search . The first IP that appears is your computer’s IP. Long click on it, choose Edit Server . In the user name field enter HomeGroupUser$ and in the next field type its password which you have set earlier in your PC. Now that everything is all set, just turn on your W...

Flash Mob!

If everybody around already knows it's a flash mob, how is it different from shooting an item song? Shooting a flash mob! What an example of oxymoron! Oh wait, did I just pronounce -moron? Pun not intended, er... I mean... have fun!

পলাশ ফুলের বাঁশি

ছোট বেলায় ফাল্গুনের এক বিকেলে একটা ছোট শহরের প্রান্তে হাঁটতে হাঁটতে দেখি গাছের নিচে সুন্দর কিছু ফুল পড়ে আছে। যার সাথে হাঁটছিলাম সে বললো এর নাম পলাশ ফুল। দেখতে চমৎকার, তবে কোন ঘ্রাণ নেই। কিন্তু ফুলের ভেতরে ধনুকের মত বাঁকানো সাদা টিউবটা বের করে তারও ভিতরের লাল অংশটা ফেলে দিলে এটাকে ঠোঁটে নিয়ে বাঁশির মত বাজানো যায়। এরপর থেকে পলাশ ফুল দেখলেই এরকম বাঁশি বানাতাম। অনেক বছর পরে আজ আরেক ফাল্গুনে এই সব মনে পড়লো আর কি। সেই শৈশব, সেই শান্ত ছোট শহর, সেই পলাশ ফুলের বাঁশি!

On Feminazis

A video showed up in my newsfeed which is supposed to be a protest against the harassment of women in India, the worlds capital for rapes and objectification of women. (https://www.youtube.com/watch?v=SDYFqQZEdRA) Apparently, smiling at somebody covered from head to toe sitting across from you in the train is a totally unacceptable behavior among human beings. What's so offensive about looking at someone's face? If a woman is sitting right in front of a person, it is arguably rather offensive not to look her face and and just stare down at their own feet. Looking at someone's face is by definition the farthest thing from treating them as objects. Whenever someone starts a lecture about the difference between looking and staring or creeping etc, I say: give me a break. Staring is not nice, but that is not end of the world either. "Creepy is a girl-speak for any male attention coming from someone whom the girl does not find attractive." Now moving on the oth...

বই প্রিন্ট করতে গিয়ে

ইবুক পড়ে বাস্তবের বইয়ের মত আরাম পাওয়া যায় না। প্রিন্ট করে পড়তে পারলে ভালো হয়। কিন্তু A4 সাইজের বিশাল কাগজের একদিকের পাতায় যে প্রিন্ট বের হয় তাতে পেপারব্যাক পড়ার মজা পাওয়া যায় না। একটা কাগজে চারটার বদলে মাত্র একটা পৃষ্ঠা প্রিন্ট হওয়ায় কাগজের অপচয় হয়। কাজেই সফট কপি থেকে পেপারব্যাকের মতো প্রিন্টেড বই বানানোর মিশনে নেমে পড়লাম। মাইক্রোসফট ওয়ার্ডে বুকলেট প্রিন্ট নামে একটা অপশন আছে। এর মাধ্যমে একেকটা কাগজে চার পৃষ্ঠা প্রিন্ট হয়, সেগুলোকে মাঝখানে ভাজ করে স্টাপলার করে দিলেই পেপারব্যাকের মত বই হয়ে যায়। কাজটা করতে হলে যে সব ধাপ অনুসরণ করতে হয় তা হলোঃ Page Layout > Margins > Custom Margins > Multiple Pages > Bookfold. তারপর প্রিন্ট দিতে হয়। যদি প্রিন্টার Autoduplex সাপোর্ট না করে তাহলে প্রিন্ট করার সময় Manual Duplex টিক দিতে হবে। অটো ডুপ্লেক্স হলো অটোমেটিক্যালি কাগজের উভয় পাশে প্রিন্ট করার ক্ষমতা। এটা না থাকলে সবগুলো কাগজের এক পাশে প্রিন্ট হওয়ার পর হাত দিয়ে সেগুলোকে উলটে আবার প্রিন্টার দিতে হয়, ফলে অন্য পাশেও প্রিন্ট হয়। নিয়ম মতো সবই করলাম, কিন্তু কাজ হলো না। প্রিন্ট দেয়ার পরেও ...

Dui Duari: A Movie Review

After watching Dui Duari , I wondered why this movie did not get the focus that other Humayun Ahmed's works like Srabon Megher Dine did.  Here we see a stranger, a man with no name, gets into the house of a family due to an accident and then starts to bring some changes into the lives of the members of that family. This seemingly Himu like character is distinguished from Himu in that "the Himus do nothing, they just watch" (quoted from Aj Robibar, a TV series). But here the mysterious man is motivated to do something in the pretext of doing nothing.  In IMDb, the title is marked as a video making me wonder is it a cinema proper or a Natok with some songs in it. But that makes little difference as long as it is made by Humayun. There are typical Humayunic humor and storyline in this movie. The music was great, particularly the title song in the voice of Agun 'Mathay Porechhi Shada Cap' was awesome. I rated this movie with 8/10 stars.

ভ্রমণ বিষয়ে পাওলো কোয়েলহোর ৯টি টিপস

অনেকেরই প্রিয় উপন্যাসিক পাওলো কোয়েলহো। ভ্রমণ বিষয়ে তার ৯টি টিপস নিয়ে এই লেখাটা। অনেক আগেই বুঝতে পেরেছিলাম আমার জন্য শেখার সবচেয়ে ভাল উপায় হল ভ্রমণ। এখনও আমার সেই পথিক সত্ত্বাটা আছে, তাই আমি যা শিখেছি তার কিছু কিছু এখানে বলতে চাই, আমার মত অন্য পথিকদের কাজে লাগবে। ১. যাদুঘর পরিহার করেন। পরামর্শটা শুনতে অদ্ভুত লাগলেও আসেন একটু চিন্তা করে দেখিঃ আপনি যদি কোন অচেনা শহরে আসেন, তাহলে তার অতীত খোঁজার চেয়ে বর্তমানটাকে দেখাই কি বেশি আগ্রহের ব্যাপার না? মানুষ খালি যাদুঘরে যাওয়াকে আবশ্যক মনে করে কারণ ছেলেবেলা থেকেই তারা শিখেছে যে ভ্রমণ হল সেই সংস্কৃতিটার অনুসন্ধান করা। অবশ্যই যাদুঘরের গুরুত্ব আছে, কিন্তু তার জন্য অনেক সময় ও বস্তুনিষ্ঠতার দরকার হয়- যদি আগে থেকে না জানেন যে যাদুঘরে কী দেখতে চান, তাহলে কিছু মৌলিক জিনিস দেখার অনুভূতি নিয়েই চলে আসতে হবে, যা পরে কিছু মনেও থাকবে না। ২. বারগুলোতে ঘুরেন। বার হচ্ছে সেই জায়গা যেখানে একটা শহরের প্রাণের দেখা মেলে, যাদুঘরে না। বার বলতে নাইটক্লাব বুঝাচ্ছি না, বরং ঐ সব জায়গা যেখানে সাধারণ মানুষ যায়, চা-পানি খায়, আবহাওয়া নিয়ে চিন্তা করে, আ...

When is an Expectation Legitimate?

Expectation is not a frequently used word in the legal arena. Legal minds are often absorbed in the crowd of rights, duties, obligations, liabilities and other objective terms. If you don’t have any right recognised by law, I have no corresponding duty to act in your favour. So it does not matter what you expect from others. In order to get something, you must have some right, mere expectation will do no good. But does it mean that law does not recognise any expectation of the citizens if it lacks the legal elements that constitute rights? If any public authority says that it will provide a certain facility, will be fair to say that the expectation of the citizens that the facility will actually be provided unjustified simply because the authority is not legally bound to provide the same? Here comes the scope of legitimate expectation, which is actually a doctrine of public law developed by the courts under the broader concept of natural justice. Legitimate expectation is the right ...

বন্দী প্রত্যার্পণঃ ভারত বাংলাদেশ প্রসংগ

এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়া অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বন্দী প্রত্যার্পণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি দেশের সরকার অন্য কোন সার্বভৌম রাষ্ট্র থেকে ইচ্ছে মতো যে কোন ব্যক্তিকে বন্দি করে নিয়ে আসতে পারে না। এ জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী দুটি দেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা থাকতে হয়। এই সমঝোতা কোন সাধারণ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও হতে পারে, আবার নির্দিষ্ট কোন ব্যক্তিকে হস্তান্তরের জন্য রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিক অনুরোধ জানানোর মাধ্যমেও হতে পারে। আন্তর্জাতিক আইন অনুসারে কোন দেশ অপর দেশের নাগরিককে হস্তান্তর করতে বা না করতে বাধ্য নয়। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ও অভ্যন্তরীন আইন অনুসারেই এক দেশের নাগরিককে অন্যদেশে হস্তান্তর করা হয়। বর্তমানে আন্তর্জাতিক সন্ত্রাসের বিস্তৃতির ফলে এরূপ বন্দী হস্তান্তরের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন জেলে ৩২৪ জন ভারতীয় নাগরিক আটক আছেন এবং ভারতের বিভিন্ন জেলে ৫২৬ জন বাংলাদেশি বন্দী আছেন। বাংলাদেশে দেশে বড় বড় অপরাধ সংঘটিত করে অসংখ্য সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়। তা...

নিবর্তনমূলক আটকঃ নাগরিক স্বাধীনতা হরণের হাতিয়ার

এক ব্যক্তি কোনো অপরাধ করেনি, কিন্তু সরকারের আশঙ্কা যে, সে শিগগিরই কোনো অপরাধ করতে পারে এমন অবস্থায় ওই ব্যক্তিকে আটক রাখার নামই প্রিভেনটিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক। একজন নাগরিকের স্বাধীনতা হরণ করে তাকে আটক রাখতে হলে অবশ্যই কিছু অনিবার্য কারণ থাকতে হয়। এই আটকাবস্থা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে শাস্তিমূলক আটকাবস্থা যা অপরাধের শাস্তি হিসেবে পর্যাপ্ত প্রমাণসাপেক্ষে বিচারের পর আদালত কর্তৃক আরোপিত হয়। বিচারের উদ্দেশ্যে সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তারও একই ধরনের আটকাবস্থা। পৃথিবীর সব দেশেই এই ব্যবস্থা আছে। অপরদিকে একজন মানুষ কোনো অপরাধ করেনি বা তার বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটনের অভিযোগও নেই, বরং ভবিষ্যতে তিনি অপরাধ করতে পারেন_ এই ধারণার ভিত্তিতে তাকে আটক রাখা হচ্ছে নিবর্তনমূলক আটক। স্বাভাবিক অবস্থায় কোনো দেশের নিজ নাগরিকদের এভাবে বিনা অভিযোগে আটক রাখা কোনো সভ্য আইন-ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম যেখানে প্রিভেনটিভ ডিটেনশন আইনসিদ্ধ। তবে রাষ্ট্রের অনিবার্য কারণে প্রিভেনটিভ ডিটেনশনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যা...